বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে হাত-পায়ের খন্ডিত অংশের পর উদ্ধার হল মাথাবিহীন দেহ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানবদেহের খন্ডিত হাত, পা উদ্ধারের পর এবার মাথাবিহীন দেহ উদ্ধার করেছে পুলিশ। মাথা উদ্ধারে পুলিশী অভিযান অব্যহত রয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মির্জাপুর ইইনিয়নের বৈলাছড়া এলাকা থেকে মাথাবিহীন দেহটি উদ্ধার করে পুলিশ। মির্জাপুর ইউনিয়নের মেম্বার শাহনুর আলম জানান, সকালে বৈলাছড়া গ্রামের এক নারী মাঠে গরু চড়াতে নিয়ে যাবার সময় গাছগাছালির ঝোপের ভেতর একটি বস্তা দেখতে পান। বস্তাটি থেকে দৃর্ঘন্ধ বের হচ্ছিল। পরে ওই নারী স্থানীয় ইউপি মেম্বারকে খবর দেয়। মেম্বার পুলিশকে জানালে পুলিশ মাথাবিহীন দেহ উদ্ধার করে। গতকাল একি ইউনিয়নের দক্ষিন পাচাউন গ্রামের একটি কচুক্ষেত থেকে অজ্ঞাত মানবদেহের প্রথমে পায়ের খন্ডিত দুটি অংশ, পরে হাতের একটি অংশ উদ্ধার করেছিল পুলিশ। হাত,পা ও দেহ উদ্ধারের পর মাথা খোঁজে বের করতে পুলিশের অনুসন্ধান অব্য্যহত রয়েছে বলে জানান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক।

এদিকে এ ঘটনায় জেলা পুলিশ সংবাদ সম্মেলন করেছে। পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, অজ্ঞাত দেহের অংশগুলি উদ্ধার করা হয়েছে। মাথাও খোঁজে বের করা হবে। এ ঘটনায় অধিক তদন্ত চলছে। অচিরেই পুলিশ এ ঘটনার রহস্য উদঘাটন করতে সক্ষম হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com