শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

বাহুবল উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর কবির, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, প্যানেল চেয়ারম্যান এখলাছুর রহমান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নীহার রঞ্জন দেব প্রমুখ।

সভায় ঈদকে কেন্দ্র করে গরু চোরদের উৎপাত বেড়ে যাওয়া আশংকা থাকায় চুরি রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। পাশাপাশি ইদানিং সিএনজি অটোরিক্সা চালকরা বৃদ্ধিকৃত ভাড়া আদায় করলেও সরকারি নির্দেশনার বেশি যাত্রী পরিবহণ করছেন। এতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হওয়ায় অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com