রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু

মুক্তিযোদ্ধা আফসার আলী’র সম্মানী ভাতা অসহায়দের মাঝে বিতরণ

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর): জামালপুরের বকশীগঞ্জে এক মুক্তিযোদ্ধা মহতি উদ্যোগ গ্রহণ করেছেন। তার নাম আফসার আলী। তিনি বকশীগঞ্জ পৌর শহরের মালিরচর হাজী পাড়া গ্রামের বাসিন্দা।এখন থেকে তিনি তার মুক্তিযোদ্ধা ভাতার বর্ধিত অংশ অসহায়, দরিদ্রদের মাঝে প্রতি মাসে বিতরণ করবেন। এরই প্রেক্ষিতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোমবার ২০ জন অসহায় ব্যক্তির মাঝে ভাতার টাকা বিতরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আফসার আলী জানান, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা বর্ধিত করেছেন। তাই আমি বর্ধিত ৮ হাজার টাকা প্রতি মাসে নিজ এলাকার অসহায়,দুস্থদের মাঝে বিতরণ করার পরিকল্পনা করেছি। তারই ধারাবাহিকতায় সোমবার দুপুরে ওই টাকা বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বীরমুক্তিযোদ্ধা পরিমল সাহা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, বীরমুক্তিযোদ্ধা আফসার আলীর এরকম উদ্যোগ আসলে খুবই ব্যতিক্রম। এর মাধ্যমে এলাকার কিছু মানুষ সামান্যতম হলেও উপকৃত হবেন। তাই আমি তার মহতি উদ্যোগকে স্বাগত জানাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com