মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

শ্রীমঙ্গলে লকডাউনের প্রথমদিন প্রশাসনের কঠোর নজরদারি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকার ঘোষিত কঠোর লকডাউন প্রতিপালনে প্রশাসনের কঠোর নজরদারি লক্ষ করা গেছে। বৃহস্পতিবার ( ১ জুলাই ) সকালে করোনাভাইরাসের চলমান পরিস্থিতি সামাল দিতে ৭ দিনের কঠোর বিধি-নিষেধের প্রথমদিন উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সমন্নয়ে সারাদিন শহরে কঠোর নজরদারিতে ছিল প্রশাসন।

সরকার ঘোষিত বিধি-নিষেধ প্রতিপালনে শহরের প্রবেশ পথগুলোতে আইশৃঙ্খলাবাহিনীর চেকপোষ্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন ও জনসাধারণকে জিঙ্গাসাবাদ করতে দেথা যায়। অতিজরুরী কারণ ছাড়া কেউ বাড়ি থেকে বাহির হলে তাকে আবার উল্টো বাড়ির দিকে ফিরিয়ে দিতে দেখা গেছে। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ তদারকিতে কাচাঁবাজার, ঔষধের দোকান, ও জরুরী পণ্যবাহী গাড়ি ছাড়া আর কোন যানবাহন চলাচল করতে দেয়নি আইনশৃঙ্খলাবাহিনী। সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড মাইকে প্রচারণা চালিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক. সেনা সদস্যদের একটি টিম, বিজিবি সদস্যদের একটি টিম ও পুলিশ সদস্যরা সাথে ছিলেন। বিকেলে উপজেলা নির্বাহী অফিসার কাচাঁবাজার ও মাছের বাজারে গিয়ে ব্য্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, সরকারি স্বাস্থ্যবিধি মেনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসা পরিচালনা করতে হবে। সকাল থেকে বিকেল পাঁচটার ভিতর বাজার সম্পূর্ণ বন্ধ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে প্রশাসন কঠোর আইনি পদক্ষেপে যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com