বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান

করোনাভাইরাস: আজ মৃত্যু ১১৭, শনাক্ত ১৫.৫৪ শতাংশ

তরফ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ১১৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ হাজার ৩৯৯ জন।

গতকাল রোববার করোনায় দেশে ১৩৯ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত পাঁচ হাজার ৮০৪ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া, ৭ আগস্ট মৃত্যু হয়েছিল ২৬১ জনের।

গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৬ হাজার ৭৮৯টি নমুনা পরীক্ষায় পাঁচ হাজার ৭১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১৭ জনের মধ্যে ৫৩ জন পুরুষ ও ৬৪ জন নারী।

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ জন মারা গেছেন।

এ ছাড়া, সিলেট বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর নয় জন, ময়মনসিংহ বিভাগে চার জন ও বরিশাল বিভাগে একজন মারা গেছেন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন আট হাজার ৯৮২ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ৫৪ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৭৩ শতাংশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com