রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

শ্রীমঙ্গলে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৩

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : শ্রীমঙ্গলে হবিগঞ্জ রোডের পুর্বশ্রীমঙ্গল জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে পুরাতন কমিটির লোকদের উপর হামলা চালায় নবগঠিত কমিটির সদস্যরা। এসময় তাদেও হামলায় পুরাতন কমিটির পক্ষের তিন জন আহত হন।

শুক্রবার জুমার নামাজের সময় মসজিদ কমিটির একজন সদস্য মসজিদের সাপ্তাহিক চাঁদা উঠাতে গেলে নতুন কমিটির কয়েকজন আপত্তি করেন, এসময় দুই পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। তাৎক্ষনিক খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন।

পরে নামাজ শেষ হওয়ামাত্র নতুন কমিটির পক্ষের স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুস সালাম রাজা’র ছেলে রবিন ও তার চাচাত ভাই ফয়ছল দেশীয় অস্ত্র দা নিয়ে পুরাতন কমিটির লোকদের উপর হামলা করলে তিনজন ব্যাক্তি গুরুতর অহত হন। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনণ আনতে আরো অতিরিক্ত ফোর্স যোগ করে। আহত তিনজনের মধ্যে নাসির, মিলাত, শিপন কে পুলিশ উদ্ধার করে শ্রীমঙ্গল সাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com