রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

শ্রীমঙ্গলে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : শ্রীমঙ্গলে মনিন্দ্র দেবনাথ (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসবপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে মনিন্দ্র দেবনাথ নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকালে বাড়ির পাশের জঙ্গলে গলায় দড়ি দিয়ে ঝুলানো মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান ও শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি আব্দুস ছালেক বলেন, বৃদ্ধ লোকটি আত্মহত্যা করেছে বলে আমরা ধারনা করছি। যেহেতু পরিবারের কেউ চাইছে না আর মরদেহে পচন ধরে গেছে তাই আমরা পরিবারের কাছে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com