রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

মাধবপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুর থানা এলাকা থেকে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন এএসপি মো. আব্দুল খালেক।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ধর্মঘর বাজারে মো. নূরুল ইসলামের চায়ের দোকান থেকে ২১০ পিস ইয়াবা ও নগদ-১ হাজার ৮৫ টাকাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মো. জামাল মিয়া(৪৮), পিতা- মৃত মন্নর আলী, সাং- মনহরপুর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।

উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com