রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

ব্রাজিলে হাসপাতালে আগুন : ১১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলেও রিও ডি জানেরিওতে একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে। এদের অধিকাংশ বয়স্ক ব্যক্তি।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বৃহস্পতিবার রাতে এ আগুন লাগে। জেনারেটরের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তারা মনে করছেন।
তবে সিটি মেয়র নাশকতার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না।

দমকলকর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নগরীর ফরেনসিক ইনষ্টিটিউট বলছে, নিহতের অধিকাংশের বয়স ৬৬ কিংবা তারচেয়ে বেশি। এদের অনেকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিল।

হাসপাতাল থেকে বলা হয়েছে, আগুন লাগার ওই সময়ে সেখানে ১০৩ জন রোগী ছিল। তাদের উদ্ধারে সহায়তার জন্যে ১শ’ চিকিৎসক কাজ করে। রোগীদের মধ্যে ৭৭ জনকে অন্য হাসপাতালে এবং ১৪ জনকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com