রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি অনুমোদন বাহুবলে প্রতিপক্ষের হামলায় খামারি নিহত চুনারুঘাটে ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ভুল চিকিৎসায় সাংবাদিক রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি গঠন বাহুবলে ‘মুজতবাচরিত’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল মাদক সেবনের দায়ে ১ ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: এমপি ফয়সল গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

হবিগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল ও সম্পাদক নূর উদ্দিন

নব নির্বাচি সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনকে ঘিরে জেলার ৯টি উপজেলায় সাংবাদিকদের মধ্যে ছিল আনন্দমুখর পরিবেশ। সকাল থেকেই তারা জেলা প্রেসক্লাবের সামনে এসে জড়ো হতে থাকেন। মোট ৭৭ ভোটারের মধ্যে ৭৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

গোপন ভোটে নির্বাচিত হয়েছেন ৫ জন। তারা হলেন- সভাপতি এমদাদুল হাসান সোহেল, সহ-সভাপতি মামুন চৌধুরী ও নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর এবং সাংস্কৃতিক সম্পাদক কাজী মাহমুদুল হক সুজন। এর আগে সাংগঠনিক সম্পাদক পদে জাকারিয়া চৌধুরীসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিভিন্ন পদে নির্বাচিত হন আরো ৯ জন।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি প্রদীপ দাশ সাগর ও সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মশিউর রহমান কামাল।

ফলাফল ঘোষণার সময় হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান ও সাংবাদিক ফোরামের সদ্য বিদায়ী সভাপতি শাকীল চৌধুরী এবং বিদায়ী সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা থেকে আসা ২ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com