রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

পূজায় কলকাতায় ৫০০ মে. টন ইলিশ বিক্রি করবে বাংলাদেশ

তরফ নিউজ ডেস্ক : দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসেবে ভারতে পাঁচশ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার ইলিশ পাঠানোর এ অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বলেন, দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে। এটি রফতানির কোনো বিষয় নয়। বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের কলকাতায় ইলিশ নিয়ে যাবেন, পরে সেখানকার বাজারে তা বিক্রি করবেন। মূলত কলকাতার বাজারেই এই ইলিশ বিক্রি হবে। এটা শুধুমাত্র একবারের জন্যই।

মন্ত্রণালয় সূত্র জানায়, এসব ইলিশ ভারতের সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো হস্তান্তর নয়। মূলত ভারতের একটি ব্যবসায়ী গ্রুপ বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে এসব ইলিশ নিয়ে যাবে। শুধুমাত্র পূজা উপলক্ষে এই অনুমতি দিয়েছে সরকার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com