রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

চীনে করোনায় মৃতের সংখ্যা ৮০৩

আন্তর্জতিক ডেস্ক : চীনের হুবেই প্রদেশে করোনা ভাইরাসে আরো ৮১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর রোববার দেশটিতে মৃতের সংখ্যা ৮০৩-এ পৌঁছেছে।

এই সংখ্যা ২০০২-২০০৩ সালে অ্যাকুইট রেসপিরেটরি সিন্ড্রোম (সার্স) ভাইরাসে মৃতের বৈশিক সংখ্যাকে অতিক্রম করেছে। সার্স ভাইরাসে সে সময় ৭৭৪ জনের মৃত্যু হয়েছিল।

হুবেই-এর স্বাস্থ্য কমিশন প্রতিদিনের আপডেটে আরো ২ হাজার ১৪৭ জন রোগী আক্রান্তের খবর নিশ্চিত করেছে। মধ্যাঞ্চলীয় প্রদেশটিতে গত ডিসেম্বর মাসে এ ভাইরাস ছড়ায়। খবর এএফপি’র।

চীনের চতুর্দিকে এখন আক্রান্ত রোগীর সংখ্য ৩৬ হাজার ৬৯০ জন নিশ্চিত হওয়া গেছে।

নতুন এই ভাইরাস গত ডিসেম্বরে হুবেই প্রদেশের রাজধানী উহানের একটি বন্য প্রাণী বিক্রির বাজার থেকে সাড়া দেশে ছড়িয়ে পড়ে বলে মনে করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা শনিবার বলেছে , চীনে প্রতিদিনের আপডেটে মৃতের সংখ্যা জানানো হচ্ছে, তবে অতি দ্রুত জানানোর ব্যপারে সতর্ক থাকতে হবে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, উহানে ৬০ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এক নাগরিক বৃহস্পতিবার উহানে মারা যান। তার শরীরে এ ভাইরাস ধরা পরে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে, ৬০ বছর বয়সী এক জাপানী নাগরিক উহানে মৃত্যুবরণ করেছেন, তিনি ভাইরাস আক্রান্ত ছিলেন বলে মনে করা হচ্ছে।

চীনের মূলভূখন্ডের বাইরে,শুধুমাত্র ফিলিপাইনে এক চীনের নাগরিক এবং হংকং-এ ৩৯ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com