বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বিতর্কে বাইডেনের জয়

তরফ আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে শেষ বিতর্কে জয়ী হয়েছেন জো বাইডেন। বিতর্ক শেষে সিএনএনসহ অন্তত তিনটি প্রতিষ্ঠানের জরিপে বাইডেনের জয় লাভের কথা বলা হয়েছে। সিএনএনের জরিপ অনুযায়ী, ৫৩ শতাংশ দর্শক বলেছেন, শেষ বিতর্কে বাইডেন জয়লাভ করেছেন। অন্যদিকে, ৩৯ শতাংশ দর্শক বলেছেন, এই বিতর্কে প্রেসিডেন্ট ট্রাম্প জিতেছেন।
সিএনএন ছাড়াও আরও দুটি জরিপে বিতর্কে বাইডেন জয়ী হয়েছেন বলে দর্শক মতামত জানিয়েছেন। ডেটা প্রোগ্রেস জরিপ অনুযায়ী, বিতর্কে বাইডেনের জয়ের পক্ষে মত দিয়েছেন ৫২ শতাংশ দর্শক। ট্রাম্পের জয়ের পক্ষে মত দিয়েছেন ৪১ শতাংশ দর্শক।
অপর জরিপ ইউএস পলিটিকস অনুযায়ী, ৫২ শতাংশ দর্শক মনে করেন বিতর্কে বাইডেন জয়ী। আর ট্রাম্প জয়ী হয়েছেন এমনটা মনে করেন ৩৯ শতাংশ দর্শক।
দুই প্রার্থীর মধ্যে প্রথম বিতর্কেও বাইডেন জয়ী হয়েছিলেন বলে বিভিন্ন জরিপে উঠে আসে। প্রথম বিতর্কের পর সিএনএন পোল বলছিল, ২৮ শতাংশ দর্শক মনে করেন, বিতর্কে ট্রাম্প জয়ী হয়েছেন।

অন্যদিকে, ৬০ শতাংশ দর্শক বাইডেনের জয়ের পক্ষে মত দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com