রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল

‘শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামে’র কাগজপত্র বুঝে পেলো বিসিবি

নিজস্ব প্রতিবেদক : পূর্বাচলের বহুল প্রতিক্ষিত ক্রিকেট স্টেডিয়ামটি আশার মুখ দেখতে শুরু করেছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছ থেকে ৩৭ একর জমি দলিলপত্র বুঝে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মোট ২২৫০ কাঠা জমি যার মূল্য প্রায় ১৪ কোটি টাকা সেটা মাত্র ১০ লক্ষ টাকা প্রতীকী মূল্যে পেয়েছে ক্রিকেট বোর্ড। এখানেই নির্মাণ হবে বিশ্বের বৃহৎ স্টেডিয়ামগুলোর স্থানে করে নেওয়া একটি স্টেডিয়াম। গতকাল রাজউকের তরফে এই তথ্য নিশ্চি করেছে একাত্তর টেলিভিশন।

আগামী দুই বছরের মধ্যে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ করে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্ব আসরের যৌথ আয়োজক হতে চায় বাংলাদেশ। ৮০০ কোটি টাকা ব্যয়ে বিশ্বের অত্যাধুনিক এই স্টেডিয়াম নির্মাণের মহাপরিকল্পনা রয়েছে বিসিবি’র।

পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। এ নিয়ে বড় পরিকল্পনা ক্রিকেট বোর্ডের। কিন্তু জমি নিয়ে বেশ জটিলতা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় বেশ দ্রুতই জমি পেয়েছে বিসিবি।

বিসিবি থেকে আগেই জানানো হয়েছিল ওই ৩৭ একর জমিতে ৬০ হাজার থেকে ১ লাখ আসন রাখা হবে। এই স্টেডিয়াম হবে বিশ্বমানের। থাকবে অত্যাধুনিক একাডেমি, জিম, সুইমিংপুল, ইনডোর ও আউটডোর মাঠ। এছাড়াও অতিথি দলের নিরাপত্তা আর যানজটের ব্যাপারটি মাথায় রেখে পাঁচতারকা হোটেলও নির্মাণ করবে বিসিবি।

তাছাড়া সেখানে একটা একাডেমি করার পরিকল্পনা আছে, যেখানে সারা বাংলাদেশ থেকে ছেলে-মেয়েরা এসে প্রাকটিস করতে পারে। একলাখ দর্শক ধারণক্ষমতার একটা অত্যাধুনিক স্টেডিয়াম করা হবে, যেখানে আধুনিক সব সুযোগ সুবিধা থাকবে।

সেই সঙ্গে বিশ্বের সেরা স্টেডিয়ামগুলোর মধ্যে জায়গা করে নেবে এই শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম। বিশ্বের সেরা মাঠগুলোতে যেসব সুবিধা দেখা যায় সে রকম সব সুবিধায় পাওয়া যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com