রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

বাহুবলে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ৭

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে দুই যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ৭টা ১০ মিনিটের দিকে উপজেলার ৬ নম্বর মিরপুর ইউনিয়নের কামারগাঁও এলাকায় চেরাগ আলী ফিলিং স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযানটি চালানো হয়।

বাহুবল মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৌখিন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-১০২৫) ও মিতালী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৭৪৮৯) আটক করা হয়। পরে বাস দুটির পেছনের যাত্রীদের সিট এবং দুই পাশের মালামাল রাখার বক্সে তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

পুলিশের জব্দ তালিকা অনুযায়ী, উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ১৪০টি ভারতীয় কম্বল, চারটি কাপড়ের ব্যাগে থাকা ছোট-বড় মিলিয়ে ৫ হাজার ৫০০ পিস কিটক্যাট চকলেট, ১৩০ প্যাকেট ওরিও বিস্কুট, ৫০ প্যাকেট স্নিকার্স চকলেট, ২৪ পিস রেড বুল এনার্জি ড্রিংক, ১০ প্যাকেট ডেইরি মিল্ক, ৯৬ বোতল আমুল কুল জুস এবং সাত প্যাকেট বেনজো চকলেট।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কিশোরগঞ্জের ভৈরবের রিয়াজ উদ্দিন (৪৫), শেরপুরের ঝিনাইগাতীর বকুল হোসেন (৫১), নারায়ণগঞ্জ সদর এলাকার তাপস কুমার মোদক (৪৩), ঢাকার সবুজবাগের জাহিদুল ইসলাম লীমন (৪৮), নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোহাম্মদ সবুজ (৪৫), শরীয়তপুরের জাজিরার মালেক হোসেন ওরফে অপু (৫২) এবং সিলেটের গোয়াইনঘাটের দুলাল মিয়া (৪৯)।

বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মো. ইকতার মিয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় মামলা করা হয়েছে। পরে পুলিশ পাহারায় তাদের আদালতে সোপর্দ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com