রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সুবর্ণচরে জিপ খালে পড়ে ৩ সেনাসদস্য নিহত

সুবর্ণচরে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর জিপ খাদে। ছবি: সংগৃহীত

তরফ নিউজ ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খালে পড়ে তিন সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের তোতার বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা নিহত তিনজনের নাম মাসুম, ফিরোজ ও ফয়েজ বলে জানিয়েছেন। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ২১ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একটি দলকে বহনকারী জিপটি সিলেট থেকে হাতিয়ার স্বর্ণদ্বীপ যাওয়ার পথে তোতার বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খালে পড়ে যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই সেনা সদস্য ফয়েজ ও মাসুম প্রাণ হারান। চিকিৎসাধীন অবস্থায় ফিরোজ নামে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া আহত আরও ১০ সেনা সদস্যকে নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com