বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

লাকসামে নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) : ফেনীর সোনাগাজী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানির পর আগুন দিয়ে হত্যার প্রতিবাদে ওই মাদ্রসার অধ্যক্ষসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে কুমিল্লার লাকসামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের বাইপাসে লাকসাম মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবীতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
এসময় উপস্থিত ছিলেন, লাকসাম মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম হেলালী, উপদেষ্টা আবদুর রব মজুমদার, পরিচালক মোঃ জামাল হোসেন, অধ্যক্ষ মোঃ রমিজ উদ্দিন, উপাধক্ষ্য এম আক্তার মুকুল, সিনিয়র শিক্ষক আবদুল কাইয়ুম, আলী আজগর, মনির হোসেন, রবিউল হোসেন সবুজ, কবির হোসেন, আসিফ, শিক্ষার্থী লিজা আক্তার, মাহমুদা আক্তার, আনোয়ারা আক্তার নিশী, জিহাদ, মুন্নাসহ স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামের লেবাস ধারণ করে মানুষ রূপী কিছু নিকৃষ্ট ব্যক্তি এসব অপকর্ম করে শিক্ষা ব্যবস্থাকে কুলুষিত করেছে তাদের আইনের মাধ্যমে কঠিন বিচার হওয়া প্রয়োজন। নুসরাতের হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে অন্যরা অপরাধ করতে দ্বিধাবোধ করবে না। তাই নুসরাতকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের যেন ফাঁসি হয় এ দাবীতে আমরা আন্দোলন করে যাব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com