মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

সমালোচনার মুখে পরিবর্তন হচ্ছে বাংলাদেশ দলের জার্সি

স্পোর্টস ডেস্ক : ব্যাপক সমালোচনার মুখে অবশেষে পরিবর্তন আনা হচ্ছে বিশ্বকাপ উপলক্ষে উন্মোচন হওয়া বাংলাদেশ দলের নতুন জার্সি।

সাধারণ দর্শকদের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় ক্রিকেট দলের জার্সি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হক পাপন। (সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিভি)

প্রধানমন্ত্রীর নির্দেশেই জার্সি বদল করা হচ্ছে বলে জানা গেছে।

আসন্ন বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি উন্মোচন করা হয় সোমবার (২৯)। জার্সিটি উন্মোচন হওয়ার পর থেকে এনিয়ে সমালোচনা শুরু হয়। সবুজ এই জার্সিতে বাংলাদেশের পতাকার আদলে লালের মিশ্রণ না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

এই জার্সির সঙ্গে পাকিস্তানের জার্সির মিল আছে দাবি করে এমন জার্সি পরিবর্তনের দাবি তুলেন সমালোচনাকারীরা।

বিশ্বকাপে বাংলাদেশের জার্সির রং রঙ কলাপাতা সবুজ। কলারের দিকটায় আছে গাঢ় সবুজ। ট্রাউজারের রঙও গাঢ় সবুজ। সামনে সাদা হরফে লেখা বাংলাদেশ। বুকে বিসিবির লোগো, বাহুতে স্পন্সরের লোগো। কিন্তু কোথাও নেই লাল রঙ। পুরো জার্সিতে কোথাও লাল রং নেই। আর এতেই ক্ষুব্ধ হন সমর্থকরা।

অবশেষে সমালোচনার প্রেক্ষিতে জার্সি বদলের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com