শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

খুব কাছ থেকে গুলি করে হত্যা টিভি উপস্থাপিকাকে

তরফ আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশ্য দিনের আলোতে শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে টিভি উপস্থাপিকা ও রাজনৈতিক উপদেষ্টা মিনা মাঙ্গালকে। এ ঘটনায় দেশটির রাজনীতিবিদ ও নারী অধিকারকর্মীরা সুবিচার প্রত্যাশা করেছেন। দেশটির প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ খুনিদের ধরার প্রত্যয় ঘোষণা করেছেন। অন্যদিকে পুলিশ তদন্ত করছে। তবে মিনা মাঙ্গালকে কে বা কারা খুন করেছে সে সম্পর্কে পরিষ্কার হতে পারে নি তারা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে আফগানিস্তানের পার্লামেন্টের সংস্কৃতি বিষয়ক কমিশনের একজন উপদেষ্টা মিনা মাঙ্গাল। তিনি শনিবার কাজে বেরিয়েছিলেন। কিন্তু পথেই স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছে আফগানিস্তানের সুপ্রিম কোর্ট, নাগরিক সমাজের বিভিন্ন গ্রুপ, নারীদের বিরুদ্ধে সহিংসতা বিরোধী কমিশন।
মিনা মাঙ্গাল সম্প্রতি তার ফেসবুক একাউন্টে একটি পোস্ট দেন। তাতে তিনি বলেন, তাকে হুমকি দেয়া হয়েছে। জীবন নিয়ে তিনি শঙ্কিত। এ বিষয়টি টুইটারে জানিয়েছেন প্রথম সারির নারী অধিকার বিষয়ক কর্মী ওয়াজমা ফ্রোগ। তবে কি ধরণের হুমকি দেয়া হয়েছিল তা স্পষ্ট নয়। পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তারা পারিবারিক বিরোধের বিষয়টিও তদন্ত করে দেখবেন।

মিনা মাঙ্গালকে হত্যার পর থেকে দেশে নারীদের বিরুদ্ধে সহিংসতার মাত্রা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সরব হয়ে উঠেছে। কেউ কেউ বলেছেন, আফগানিস্তানে উচ্চ পর্যায়ের নারীদের বিরুদ্ধে যেসব সহিংসতা ঘটেছে তার বেশির ভাগই প্রকাশ্য দিনের বেলা এবং রাজধানী কাবুলের গ্রিন জোনে। ওয়াজমা ফ্রোগ লিখেছেন, দিনের বেলা একজন নারীকে হত্যা করা হয়েছে। কারণ, একজন পুরুষ মনে করেন নারীকে হত্যা করাই উচিত। ওদিকে লিঙ্গভেদে সহিংসতা বৃদ্ধির নিন্দা জানিয়েছে অধিকার বিষয়ক গ্রুপগুলো। বিশেষ করে এমন হত্যাকা- বেশি ঘটে তালেবান অধ্যুষিত এলাকাগুলোতে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com