শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জোকো উয়িদোদো জয়ী

তরফ আন্তর্জাতিক ডেস্ক : গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তোকে পরাজিত করে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন জোকো উয়িদোদো।

সহিংস অস্থিরতার আশঙ্কায় নির্ধারিত তারিখের একদিন আগে মঙ্গলবার দিন শুরুর প্রথম কয়েক ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশ করা হয়, জানিয়েছে বিবিসি।

ফলাফল ঘোষণাকে সামনে রেখে রাজধানী জাকার্তায় প্রায় ৩২ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছিল।

নির্বাচন কমিশন জানিয়েছে, উয়িদোদো ৫৫ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রাবোও পেয়েছেন ৪৪ দশমিক পাঁচ শতাংশ ভোট।

প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি একইদিন জাতীয় ও স্থানীয় পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হয়। ভোটাররা ২০ হাজার স্থানীয় ও জাতীয় আইনপ্রণেতাকেও বেছে নিয়েছেন।

এই ফলাফলকে চ্যালেঞ্জ করতে আদালতে যাবেন কি না, তা এখনও নিশ্চিত করেননি প্রাবোও। চূড়ান্ত গণনার আগে ‘ব্যাপক প্রতারণার’ অভিযোগ করে রাস্তায় রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ শুরু হতে পারে বলে সতর্ক করেছিলেন তিনি।

প্রচারণার সময় দুপক্ষের মধ্যে তিক্ততার সৃষ্টি হলেও নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়। স্বাধীন পর্যবেক্ষকরা ১৭ এপ্রিলের ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠ ছিল বলে মত দিয়েছেন।

ফলাফল ঘোষণার পর রেজাল্ট শিটে স্বাক্ষর করতে অস্বীকার করেছেন প্রাবোওর প্রচারণা টিমের প্রতিনিধি আজিস সুবেক্তি।

“অবিচার, প্রতারণা, মিথ্য ও গণতন্ত্রের বিরুদ্ধে এসব পদক্ষেপের মুখেও হাল ছাড়ছি না আমরা,” বলেছেন তিনি।

কর্তৃপক্ষগুলো সবাইকে শান্ত থাকার অনুরোধ জানানোর পাশাপাশি উত্তেজনা সামাল দেওয়ার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

নির্বাচন কমিশন দপ্তরের চারদিকে নিরাপত্তা সদস্যদের মোতায়েন করে কাটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছে, সামনে জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।

৫৭ বছর বয়সী জোকো উয়িদোদো ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন। ওই নির্বাচনেও তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তিনি প্রাবোওকে পরাজিত করেছিলেন।

খুব সাধারণভাবে রাজনৈতিক জীবন শুরু করা উয়িদোদো এবারের প্রচারণার সময়ও তার ‘গণমানুষের লোক’ ভাবমূর্তির ওপরই জোর দিয়েছেন। ২০১২ সালে জাকার্তার গভর্নর নির্বাচিত হয়ে তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে ওঠেন। প্রথম মেয়াদে তার নেতৃত্বে ইন্দোনেশিয়ার অর্থনীতি স্থিতিশীলতা বজায় রেখে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com