রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে অবরোধ কর্মসূচি

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জে পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিং এর প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র জনতা ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অবরোধ কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার দুপুরে বিক্ষুব্ধ জনতা শহরের নতুন বাজার মোড়ে প্রায় ২ ঘণ্টা সময় অবরোধ করে রাখলে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন ও পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম উপস্থিত হয়ে আন্দোলনকারীদের আলোচনা সাপেক্ষে পরিস্থিতি স্বাভাবিক করেন।

আন্দোলনকারীরা বলেন, নবীগঞ্জ উপজেলার সর্বত্র গত কয়েক মাস ধরে প্রচন্ড দাবদাহে এমন লোডশেডিংয়ে দূর্ভোগে পড়েছেন কয়েক লক্ষাধিক সাধারণ মানুষ। বিশেষ করে পবিত্র রমজান মাসে ইফতার, তারাবীর নামাজ ও সাহরীর সময় প্রচন্ড দাবদাহের মধ্যে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং চরম দুর্ভোগে পড়েন উপজেলাবাসী। এছাড়াও কয়েক বছর ধরে ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণের অজুহাতে শুক্র ও শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখা হয়। প্রতি বছর ২/৩ বার আন্দোলন কর্মসূচি পালন করলেও বার বার সংশ্লিষ্টরা আশ্বাস দেন কিন্তু কোন উন্নতি হয়নি, অন্য বছরের চেয়ে এ বছর বিদ্যুৎ বিভ্রাট অনেকে বেশি।

নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের এমন ভেলকীবাজী ও অব্যবস্থাপনা এবং স্বোচ্ছাচারিতার কারণে সাধারণ গ্রাহকদের মধ্যে পল্লী বিদ্যুতের প্রতি তীব্র অসন্তোষ বিরাজ করছে। এতে অতিষ্ঠ হয়ে পল্লী বিদুতের বিরুদ্ধে তীব্র আন্দোলনে মাঠে নামেন বিক্ষুব্ধ জনতা। এরই ধারাবাহিকতায় নবীগঞ্জবাসীর ব্যানারে সর্বদলীয়ভাবে মঙ্গবার দুপুরে শহরের নতুন বাজার মোড়ে শহরতলীর বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়ে অবরোধ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ জনতা।

আন্দোলন চলাকালীন সময়ে নবীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন ও পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সাথে আলোচনা সাপেক্ষে তাদের দাবী অচিরেই সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা তাদের অবরোধ ও আন্দোলন প্রত্যাহার করে নেয়।

আগামী সাতদিনের ভেতরে পল্লী বিদ্যুতের সব সমস্যা সমাধান না হলে তীব্র আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com