শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মোস্তাফিজকে দেখলে লজ্জা পান আন্দ্রে রাসেল!

তরফ স্পোর্টস ডেস্ক : ২০১৫ সালে বাংলাদেশ ক্রিকেটের বিস্ময়বালক হয়ে আবির্ভাব সাতক্ষীরার মোস্তাফিজুর রহমানের। এই বিস্ময়বালকের বোলিং পারফরম্যান্স বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জেতাতে ভূমিকা রেখেছে।

১৫৯ রানে ৩ উইকেট হারানোর পর ক্যারিবিয়ানদের ইনিংস বড় হচ্ছিল মূলত শাই হোপের সঙ্গে হার্ডহিটার শিমরন হেটমায়ারের চতুর্থ উইকেট জুটির কল্যাণে।

ইনিংসের ৪০তম ওভারে ক্যারিবিয়ান এই দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে লক্ষ্যটা নাগালের মধ্যে রাখতে ভূমিকা রেখেছেন মোস্তাফিজ।

৪০তম ওভারের তৃতীয় বলে হেটমায়ারকে স্লোয়ারের সাহায্যে তামিমের তালুবন্দি করান তিনি। পঞ্চম উইকেটে শাই হোপকে সঙ্গ দিতে আসেন বিস্ফোরক ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। ওই ওভারের শেষ বলে মুশফিকের গ্লাভসবন্দি হয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাকেও।

৪৭তম ওভারে তৃতীয় উইকেট হিসেবে তুলে নেন শাই হোপের উইকেট। গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নিয়ে মোস্তাফিজ দলের জয়ে ভূমিকা রেখেছেন প্রভাবকের মতো।

ম্যাচ শেষে স্বল্পভাষী মোস্তাফিজ মিক্সড জোনে এলেন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে। আন্দ্রে রাসেলকে আউট করলেন, কেমন লাগছে? প্রশ্ন শেষ না হতেই মোস্তাফিজের উত্তর, ‘শুধু এবারই না। রাসেলকে আমি অনেকবার আউট করেছি। সে আমাকে দেখলে লজ্জা পায়। আমি সেটাই কাজে লাগিয়েছি।’

ম্যাচে নামার আগে মাইন্ডসেট কী ছিল? এমন প্রশ্নের জবাবে মোস্তাফিজের উত্তর, ‘ওই সময় তো সবাই ঘাবড়ানো শুরু করেছিল। আমাকে ওই সময় বোলিং দিয়েছে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।’

গত কয়েক ম্যাচ ধরে আগের মোস্তাফিজকে পাওয়া যাচ্ছে না। তাই কাটার মাস্টারকে নিয়ে বিস্তর সমালোচনা হচ্ছে। মোস্তাফিজ অবশ্য তা স্বাভাবিকভাবেই দেখেন। কারো কথায় কিছু মনে করেন না, ‘কে কী বললো ওটা দেখার দরকার নেই। আমি নিজে ঠিক থাকলেই তো হয়।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com