শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

সাইফের পিঠে ব্যথা, ফিরতে পারেন রুবেল

তরফ স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে বড় একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ। পিঠের চোটে এই ম্যাচে মোহাম্মদ সাইফ উদ্দিনের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। শেষ পর্যন্ত সাইফ না খেললে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলার সুযোগ পাবেন রুবেল হোসেন।

অনিশ্চয়তা আছে মোসাদ্দেক হোসেনকে নিয়েও। টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়েছিলেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে দল। মোসাদ্দেক খেলতে না পারলে এবারের আসরে প্রথম ম্যাচ খেলার সুযোগ পাবেন সাব্বির রহমান।

সাইফ এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন – ৪ ম্যাচে নিয়েছেন ৯টি। নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ২৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেছিলেন।

তার এই পিঠের ব্যথা পুরোনো। গত ২৮ মে কার্ডিফে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৬ ওভার বোলিং করে মাঠ ছেড়েছিলেন এই ব্যথায়। বুধবার ট্রেন্ট ব্রিজে দলের অনুশীলনেই আসেননি এই পেস বোলিং অলরাউন্ডার।

মোসাদ্দেকের চোটও দলের জন্য বড় দুর্ভাবনা। অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে প্রথম সাত ব্যাটসম্যানের চারজনই বাঁহাতি, ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, শন মার্শ, অ্যালেক্স কেয়ারি। অফ স্পিনে মেহেদী হাসান মিরাজের সঙ্গে তাই আরেকজন বিকল্প প্রয়োজন। মাহমুদউল্লাহ এখনও বোলিং করার অবস্থায় নেই। মোসাদ্দেক খেলতে না পারলে আর উপায়ও নেই। বেছে নিতে হবে সাব্বিরকেই।

মাশরাফি বিন মুর্তজার হ্যামস্ট্রিংয়ের চোট ছেড়ে যায়নি এখনও। গত ম্যাচে বরং আরও বেড়েছে ব্যথা। তবে অধিনায়ক খেলে যাবেন ব্যথা নিয়েই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন/সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com