সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

বানিয়াচংয়ে গ্রেফতারের পর আসামির মৃত্যু

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা : বানিয়াচং উপজেলা সদরে গ্রেফতার করার পর ‘অসুস্থ হয়ে’ ছত্তার মিয়া (৬০) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। মৃত ছত্তার মিয়া উপজেলার বটের হাটি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে একই এলাকার আছাব উল্লা ও তার ছেলেদের সঙ্গে ছত্তার মিয়ার কথা কাটাকাটি হয়। এ ঘটনায় আছাব উল্লার পক্ষ থেকে মামলা করা হলে পুলিশ রাতেই ছত্তার মিয়াকে গ্রেফতার করতে আসে। পুলিশ ছত্তার মিয়াকে গ্রেফতার করে গাড়িতে তোলার পরই তিনি অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে পুলিশের গাড়িতে করেই তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, ছত্তার মিয়া একটি মামলার আসামি। তাকে গ্রেফতার করার পর তিনি অসুস্থ বোধ করেন। পরে তাকে পুলিশের গাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com