বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদক :  তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে/ তব, পূণ্য-কিরণ দিয়ে যাক, মোর/ মোহ-কালিমা ঘুচায়ে/মলিন মর্ম মুছায়ে/ তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। কবি রজনী কান্ত সেনের এই প্রার্থনা সংগীতটি গেয়ে বাংলা নতুন বছরের প্রথম সূর্যকে স্বাগত জানিয়েছে শ্রীমঙ্গলবাসী।

রোববার (১৪ এপ্রিল) সকালে শ্রীমঙ্গলের শেখ রাসেল শিশু উদ্যান মাঠে অনুশীলন চক্র আয়োজিত বর্ষবরণ উৎসবে উদীচী শিল্পীগোষ্ঠী শ্রীমঙ্গল শাখার শিল্পীরা রজনীকান্ত সেনের প্রার্থনা সংগীত দিয়ে বরণ করে নেন নতুন বছরকে। এরপর একে একে তারা পরিবেশন করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, ভাটিয়ালী গান, লোকগানসহ নানা গান।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুশীলন চক্রের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৈশাখী উৎসব। রোববার শেখ রাসেল শিশু উদ্যান প্রাঙ্গণে আবাহন এর মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়, আবাহন পরিবেশন করেন উদীচী শ্রীমঙ্গল শাখার শিল্পীরা। পরে উৎসব প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। পরে দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান নাটকের মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয়।

এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিদুল আলম, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com