মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর

হবিগঞ্জে নিহত হলেন ইটালির যুবক

প্রতীকী ছবি

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জে নির্মাণাধীন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন থেকে পড়ে মো. ইফাত মিয়া (২৬) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক সিরাজগঞ্জ জেলার ইটালি এলাকার সূর্য্য শেখের ছেলে। হবিগঞ্জে এসে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

তার সহকর্মীরা জানান, জীবিকার দাগিদে দীর্ঘ কয়েক বছর আগে সিরাজগঞ্জ থেকে হবিগঞ্জে আসেন ইফাত। বর্তমানে তিনি হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে ইফাত সাইটে এসে কাজ করছিলেন। বিকাল ৩টার দিকে হঠাৎ অসাবধানতাবশত তিনি ভবনের ৬ তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com