মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

লাকসামে দুঃস্থদের মাঝে সৌদি সংস্থার খাদ্য সামগ্রী বিতরণ

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার লাকসামে সৌদি সংস্থা কিং কর্তৃক দুঃস্থ ও গরীব লোকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার বাকই ইউনিয়নের বাকই আইডিয়াল স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সৌদি সংস্থা কিং সালমান বিন আবদুল আজিজ হিউমিনিট্রিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের অর্থায়নে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর রিলিফ, ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্টের (আইওডবিøওআরডি) সহায়তায় উপজেলার বাকই ইউনিয়নের ৫’শ দুঃস্থ ও গরীব লোকদের মাঝে চাল, ডাল, লবন, চিনি, তৈলসহ ২৪ কেজির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সৌদি সংস্থা কিং সালমান বিন আবদুল আজিজ হিউমিনিট্রিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর রিলিফ, ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্টের (আইওডবিøওআরডি) এর কর্মকর্তা ও বাকই আইডিয়াল স্কুলের অধ্যক্ষ হাফেজ অহিদুর রহমান, মুসলিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের হাফেজ রুহুল আমিন প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com