মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান ‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

তরফ নিউজ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর ও আজমিরীগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। শনিবার (৮ জুন) জেলার মাধবপুর ও আজমিরীগঞ্জ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন– রাজশাহী জেলার কর্ণহার গ্রামের আবদুল জলিলের ছেলে রহমত আলী (৩০) এবং জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের কালাই মিয়ার ছেলে আরজান মিয়া (৫০)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, সকালে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাধবপুর উপজেলার শাহ্পুর এলাকায় বিপরীত দিক থেকে আসা এমআর পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রহমত আলী নিহত হন। এ ঘটনায় আহত হন সাতজন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

অপরদিকে, আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, শনিবার বিকালে আজমিরীগঞ্জ উপজেলার সৌলরী থেকে একটি ইজিবাইক আজমিরীগঞ্জ আসার পথে সমিপুর এলাকায় উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আরজান মিয়া মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com