বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটের ছয়শ্রীতে মহা রাসলীলা উৎসব চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ, বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি

চুনারুঘাটে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে স্বজনরা। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (০৫ মে) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভারত সীমান্তবর্তী খাসপাড়া গ্রামের মামদ আলীর ছেলে শিপন মিয়া একটি মাদক মামলার পলাতক আসামি ছিলেন। বুধবার রাত ১২টার দিকে চুনারুঘাট থানা পুলিশ শিপনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার করে নিয়ে আসার সময় পরিবারের লোকজন পুলিশ সদস্যদের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের ৩ সদস্য আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

ওসি মো. আলী আশরাফ বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের ওপর আক্রমণকারীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com