শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

চুনারুঘাটে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে স্বজনরা। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (০৫ মে) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভারত সীমান্তবর্তী খাসপাড়া গ্রামের মামদ আলীর ছেলে শিপন মিয়া একটি মাদক মামলার পলাতক আসামি ছিলেন। বুধবার রাত ১২টার দিকে চুনারুঘাট থানা পুলিশ শিপনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার করে নিয়ে আসার সময় পরিবারের লোকজন পুলিশ সদস্যদের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের ৩ সদস্য আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

ওসি মো. আলী আশরাফ বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের ওপর আক্রমণকারীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com