বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

শ্রীমঙ্গলে ডিবি’র অভিযানে ইয়াবাসহ যুবক আটক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডিবি’র অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া’র নির্দেশে মাদক বিরোধী অভিযানে শ্রীমঙ্গল শহরের নতুনবাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুলাল মিয়া (৪৫) আটক করে জেলা গোয়েন্দা শাখা। আটক দুলাল শহরতলীর শাহীবাগ আবাসিক এলাকার মৃত সহিদ মিয়ার ছেলে।

মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা শাখা ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম নতুনবাজারস্থ হোটেল মুন আবাসিক এ অভিযান চালায়। এসময় হেটেলের চতুর্থ তলা থেকে ৬০পিছ ইয়াবাসহ দুলালকে আটক করা হয়। বুধবার সকালে তাঁর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের পর মৌলভীবাজার কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com