রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি অনুমোদন বাহুবলে প্রতিপক্ষের হামলায় খামারি নিহত চুনারুঘাটে ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ভুল চিকিৎসায় সাংবাদিক রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি গঠন বাহুবলে ‘মুজতবাচরিত’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল মাদক সেবনের দায়ে ১ ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: এমপি ফয়সল গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

লাকসামে আবুল কালাম স্কুল এন্ড কলেজ ভিত্তি প্রস্তর স্থাপন

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার লাকসামে আবুল কালাম স্কুল এন্ড কলেজ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার দুপুরে মুদফরগঞ্জ ইউনিয়নে পাশাপুরগ্রামে উক্ত স্কুলটির ভিত্তি প্রস্তর ও আলোচনা সভা আয়োজন করে।

উক্ত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৈতী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম। অনুষ্ঠানে পায়রা উড়িয়ে ভিত্তি প্রস্তরের শুভ সূচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ আবুল কালাম বক্তব্যে বলেন, লাকসামে একটি ব্যাতিক্রমী ধর্মী স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করা হবে। ছাত্র-ছাত্রীদেরকে বিনা পয়সা ড্রেস এবং স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীদেরকে বিনামূল্যে দুপুরের খাওয়ার ব্যবস্থা করা হবে। অলাভজনক ও সেবামূলক স্কুলটির প্রধান বৈশিষ্ট।

আগামী জানুয়ারী থেকে উক্ত স্কুলের কার্যক্রম শুরু হবে। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ও পরবর্তী পর্যায় কলেজের ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আবদুর রহমান বাদল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ব বিদ্যালয়ে (বুয়েট) প্রফেসর ফখরুল আমিন, বিগ্রেডিয়ার (অবঃ) নাজমুল আলম, শিল্পপতি ড. রশিদ আহমেদ হোসাইনী প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com