সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

রংপুর এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ইঞ্জিনসহ ৪ বগিতে আগুন, চালকসহ আহত ১০

তরফ নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৯টি বগি লাইনচ্যুত হয়ে ৪টি বগিতে আগুন ধরে যায়। এতে ট্রেনের চালক তারিক রহমান, লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টার, পাবনার ভাঙ্গুড়া গ্রামের সাথী, তার দুই সন্তান মোস্তাক ও সাইফুল আহত হয়েছেন। এ দুর্ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান আরিফ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা, পৌর মেয়র এস এম নজরুল ইসলামসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজির হোসেন ও সহকারী স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে সকাল ১০টা ১৫ মিনিটে রংপুরগামী (৭৭১) রংপুর এক্সপ্রেস ছেড়ে আসে। দুপুর সোয়া ২টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছার আগেই ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। এতে চারটি বগিকে ধাক্কা দিলে ইঞ্জিনসহ ৯টি বগিই ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় ইঞ্জিনসহ ৪টি বগিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে সিরাজগঞ্জ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। এতে ট্রেনের
চালক তারিক রহমান, লোকো মাস্টার ও সহকারী লোকো মাস্টার, পাবনার ভাঙ্গুড়া গ্রামের সাথী, তার দুই সন্তান মোস্তাক ও সাইফুল ইসলামকে উদ্ধার করে প্রাথমিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com