মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

হ্যান্ডকাপসহ দুই আসামীর পলায়ন, সহযোগিতার অভিযোগে মহিলাসহ আটক ৭

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ দুই আসামী পালিয়ে গেছে। ঘটনার পরপর আসামী পলায়নে সহযোগিতার অভিযোগে পুলিশ ওই এলাকা থেকে মহিলাসহ ৭ জনকে আটক করেছে। শুক্রবার (২১ ফেব্র“য়ারি) বিকেল ৫ টার দিকে উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

পালিয়ে যাওয়া আসামীরা হলেন- পূর্ব জয়পুর গ্রামের জাহির মিয়া (৪৫) ও তার ছেলে হৃদয় (২০)। আসামীদের পলায়নে সহযোগিতার অভিযোগে আটককৃতরা হলেন- পূর্ব জয়পুর গ্রামের আবরু মিয়ার স্ত্রী রিনা বেগম (৩৫), রফিক মিয়ার স্ত্রী অলিনা খাতুন (৩২), রফিক মিয়ার বোন জাহানারা খাতুন (২৮), মোতালিব এর মেয়ে শাবানা আক্তার (১৬), জাহির মিয়ার ছেলে জীবন (১৭), আব্দুর রহিম বিডিআর এর ছেলে মুন্সি আলম (২০) ও মৃত ছেরাগ আলীর স্ত্রী শহিদা খাতুন (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পূর্ব জয়পুর গ্রামের জাহির মিয়ার পরিবার ও তারই আপন ছোট ভাই কালামের স্ত্রী নাছিমা বেগমের পারিবারিক বিরোধ নিয়ে এক সপ্তাহ পূর্বে ঝগড়া বিবাদ হয়। এ প্রেক্ষিতে নাছিমা বেগম বাহুবল থানায় একটি মামলা দায়ের করেন।
শুক্রবার বিকেলে ওই মামলার তদন্ত কর্মকর্তা কামাইছড়া ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম ও এএসআই শীতিল ঘোষ-এর নেতৃত্বে একদল পুলিশ জাহির মিয়া ও তার ছেলে হৃদয়কে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় ওই বাড়ির উৎসুক মহিলারা পুলিশের কাছে ভীড় জমান। এ ফাঁকে পুলিশের হাত থেকে গ্রেফতারকৃত আসামীরা হ্যান্ডকাপসহ পালিয়ে যায়।

খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিপুল সংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এসময় পুলিশ উল্লেখিত পাঁচ মহিলাসহ সাতজনকে আটক করে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com