মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বানিয়াচংয়ে বিল নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ২০

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা : বানিয়াচংয়ে বিল দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মতিউর রহমান (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান ওই গ্রামের মৃত অব্দুল ওয়াহাবের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আরজু মিয়ার সঙ্গে একই গ্রামের মুসা মিয়া ও ফরিদ মিয়ার বিরোধ চলে আসছিল। সম্প্রতি গ্রামের পার্শ্ববর্তী একটি বিল দখল নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ আরও তীব্র হয়। এ নিয়ে সকালে আরজু ও মুসার লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলেই মতিউর রহমান নিহত হন। এ ঘটনায় আহত হয় আরও ২০ জন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- শফি নূর (৩০), আব্দুল ওয়াদুত (৬০), সোহাগ মিয়া (২০), নোমান আহমেদ (২৬), মকবুল হোসেন (৫০), ইজাজুল ইসলাম (৫০), জুয়েল মিয়া (২৩)। তাদের মধ্যে- নূর, আব্দুল ওয়াদুত ও মকবুল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে।

বানিয়াচং থানার ওসি মো. রাশেদ মোবারক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আবারও সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com