মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

সফিউল বারী বাবু স্মরণে লাকসামে মিলাদ মাহফিল

কোহিনুর প্রীতি, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সদ্য প্রয়াত সফিউল বারী বাবু স্মরণে লাকসাম উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃহস্পতিবার উত্তর বাজার জামে মসজিদ মাঠে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা বেলালের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজবাউল ইসলাম ফয়সলের পরিচালনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক নুরে আলম ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোরশেদ আলম সোহেলের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন-আহবায়ক আবদুর রহমান বাদল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপির যুগ্ন-আহবায়ক ইয়াছিন আলী, মনির আহমেদ, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান ফারুক, পৌরসভা শ্রমিক দলের সভাপতি বাবুল মিয়া মজুমদার, উপজেলা কৃষকদল সভাপতি মনিরুজ্জামান মনু, যুবদল নেতা সফিকুর রহমান বাদল, স্বেচ্ছাসেবক দল নেতা জাকির হোসেন, বিল্লাল হোসেন, মেহেদি হাসান, আবুল খায়ের, আমির হোসেন, মোহাম্মদ সোহাগ, আমিনুল ইসলাম, আফজল হোসেন, ছাত্রদল নেতা ইকবাল হোসেন।

মিলাদ মাহফিলে মুনাজাত পরিচালনা করেন উত্তর বাজার জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com