বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৪, শনাক্ত ২৭৬৬

তরফ নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৫৯১ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৬৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৭১ হাজার ৮৮১জনে।

শুক্রবার( ১৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫৬ হাজার ৬২৩ জন।

তিনি আরো জানান, সারাদেশে সরকারি ও বেসকারি ব্যবস্থাপনায় ৮৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৫৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ২৮ হাজার ৭৫৭টি।

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ৩৪ জনের মধ্যে ২৮ জন পুরুষ ও নারী ছয় জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১৮ জন, রাজশাহী ও সিলেট বিভাগে চারজন করে আটজন, চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগে দুজন করে ছয়জন, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে তিনজন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৩ জন, বাড়িতে একজন।

মৃত্যুদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ২২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দু’জন রয়েছেন।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭৩৯ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৮৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৬০ হাজার ৭৫৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৪০ হাজার ৯৯৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ৭৬৩ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com