বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে নিরাপদ পানি সরবরাহ বিষয়ক সচেতনতামূলক সেমিনার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে নিরাপদ পানি সরবরাহ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলার মিরপুর সানশাইন মডেল হাই স্কুলে চিলড্রেন ভিশনের আয়োজনে এ সেমিনার অনুষ্টিত হয়।

মিরপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. আরজু মিয়ার সভাপত্বিতে চিলড্রেন ভিশনের সভাপতি ফাহিম চৌধুরীর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সরকার ওয়াটার টেকনোলজির পরিচালক মোঃ ইসমাইল সরকার।

সেমিনারে বক্তব্য রাখেন, আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, প্রভাষক মো. আইয়ুব আলী, মিরপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা মোতাহির হোসেন, নাজিম মাওলানা আশিকুর রহমান, প্রধান শিক্ষক আবুল কাশেম।

অনুষ্ঠানে মুল প্রবন্ধ পাঠ করেন এমবিবিএস অধ্যয়নরত মোজাহিদুল ইসলাম চৌধুরী। কোরআন তেলাওয়াত করেন রাকিব রাবেয়া মেডিকেল কলেজের ছাত্র মাহবুব এ এলাহী।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা. রমিজ আলী, এম শামছুদ্দিন, ডা. মেহেদী হাসান চৌধুরী, মো. তোরাব আলী, মো. কদর আলী। চিলড্রেন ভিশনের সহকারী পরিচালক তোফায়েল আহমেদ, সদস্য মনজুরুল ইসলাম, মহিবুর রহমান রাব্বি, রুপম দাশ, মাহফুজুর রহমান মারুফ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com