রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নাঙ্গলকোটে মা ও ভাবিকে হত্যা, যুবক গ্রেফতার

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে মো. সায়েদুল হক (২৬) নামে পাষন্ড এক যুবক মাকে কুপিয়ে এবং ভাবিকে গলা কেটে হত্যা করেছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের পুজকরা গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। নিহতরা ঘাতক সায়েদুল হকের সৎ মা নুরজাহান বেগম (৬০) ও তার ভাবি নুরুন্নাহার (৪৫)।

নিহত নুরুন্নাহারের স্বামী আজিজুল হকের অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে তার সৎ ভাইদের সাথে তাদের বিরোধ চলে আসছিল। বিষয়টিকে কেন্দ্র করে সোমবার দুপুরে ঘাতক সায়েদুল হক পূর্ব পরিকল্পনা মোতাবেক তাদের পরিবারের উপর হামলা চালাতে চাইলে মা নুরজাহান বেগম তাতে বাধা দেয়। এতে সে ক্ষুব্ধ হয়ে মুহুর্তের মধ্যে মাকে কুপিয়ে হত্যা করে এবং ভাবি নুরুন্নাহারের ঘরে ঢুকে তাদের উপর হামলা চালায়। একপর্যায়ে ঘাতক সায়েদুল হক ভাবি নুরুন্নাহারকে জবাই করে হত্যা করে। ওই সময় ঘাতকের হামলায় আরো ৩/৪ জন আহত হন। খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক সায়েদুল হককে আটক করেছে।

নাঙ্গলকোট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দু’টি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতককে ছুরিসহ আটক করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে হত্যাকান্ডের কারণ জানা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com