মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

স্থানীয় সরকার নির্বাচনে আর অংশ নেবে না বিএনপি

তরফ নিউজ ডেস্ক: সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনে অংশ নিলেও আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি আর অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও দল থেকে কাউকে মনোনয়ন দেয়া হবে না বলে জানান ফখরুল।

বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে রবিবার বিকালে এক সংবাদ সম্মেলনে ফখরুল একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ইউনিয়ন পরিষদসহ আর কোনো স্থানীয় নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে আমরা কাউকে মনোনয়ন দেবো না। সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত স্থানীয় সরকারের বিভিন্ন উপজেলা পরিষদে উপ-নির্বাচনে ও সব পৌরসভা নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপ এবং নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে চরম ব্যর্থতা নিয়ে গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) দলের স্থায়ী কমিটির বৈঠকে নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই চরম প্রতিকূল অবস্থায় স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছিল। কিন্তু এটা প্রমাণিত যে, বর্তমান নির্বাচন কমিশনের কোনো নির্বাচনই নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নয়। অনির্বাচিত সরকারের এজেন্ডা বাস্তবায়নই তাদের প্রধান কাজ।’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের বিরোধিতা বিএনপি সবসময় করেছে বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘ভয়াবহ এ পরিস্থিতিতে আগামীতে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com