শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বকশীগঞ্জে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭০ জন গ্রাম পুলিশ সদ্যস্যের মাঝে প্রধান অতিথি থেকে বাইসাইকেল বিতরণ করেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।

উপজেলা চত্বরে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা, এসিল্যান্ড স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয, সহসভাপতি আবু জাফর, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বগারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা, উপজেলা নির্বাহী অফিসারের ছাদ বাগান পরিদর্শন ও চারা গাছ রোপন , উপজেলা প্রশাসনের কর্মকর্তা , গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়, ইতিহাসের কথামালা স্থিরচিত্র উদ্বোধন করেন আবুল কালাম আজাদ এমপি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com