রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জে গৃহবধূকে ‘শ্বাসরোধে হত্যা’

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ সদর উপজেলায় ‘পারিবারিক বিরোধের জেরে’ এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হবিগঞ্জ সদর মডেল থানার এসআই শাহিদ মিয়া জানান, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার গৌরাঙ্গেরচক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রোজিনা আক্তার (২৬) ওই গ্রামের শামীম মিয়ার স্ত্রী। এ ঘটনায় রোজিনার জা সালমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

এসআই শাহিদ বলেন, রোজিনার সঙ্গে তার ভাসুর আব্দুল ওয়াদুদ মিয়ার দীর্ঘদিন ধরে পরিবারিক কলহ চলছিল। এর জের ধরে বুধবার তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

“এক পর্যায়ে ওয়াদুদ ও তার ভাই শফিকুল ইসলামের স্ত্রী সালমা আক্তারসহ পরিবারের লোকজন মিলে রোজিনাকে গলা টিপে হত্যা করে।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

সালমাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হলেও ওয়াদুদ পলাতক বলে জানান এসআই শাহিদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com