মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

যমুনা নদীতে ডুবে দুই বোনের মৃত্যু

তরফ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে চিতুলিয়া পাড়া গ্রামে যমুনা নদীতে ডুবে ছোঁয়া (৭) ও রিতু (৬) নামের দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে চাচাতো ভাই বোন। রিতু মোহনের মেয়ে ও সুমনের মেয়ে ছোঁয়া।

 পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়া পাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর তীরে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে খেলা করছিলো দুই বোন ছোঁয়া ও রিতু। একপর্যায়ে খেলার স্থলে রিতু যমুনা নদীতে পড়ে যায়। তাকে বাঁচাতে ছোঁয়া এগিয়ে গেলে সেও নদীতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে নদীর তীরে গেলে তাদের ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com