রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শায়েস্তাগঞ্জ মাদক ব্যবসায়ী আটক

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকা থেকে চোলাই মদসহ রুবেল আহমেদ (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটক রুবেল উপজেলার কাছিশাইল গ্রামের মৃত আবু মিয়ার পুত্র। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে তাকে আটক করা হয়।

চুনারুঘাট থানার (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, নতুন ব্রীজ এলাকা দিয়ে রুবেল আহমেদ নামে ওই যুবক বস্তা ভর্তি করে চোলাই মদ নিয়ে যাচ্ছিল। এসময় স্থানীয় কিছু লোকজন বিষয়টি বুঝতে করতে পেরে তাকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় তার কাছ থেকে ৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com