রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে সরকারি গাছকাটার অভিযোগে আটক ১

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জে সরকারি গাছ কাটার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে প্রশাসন।

রবিবার (১৯ মে) বিকেলে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের তিমিরপুর এলাকা থেকে বাদল মালাকার (৩৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

তবে আটক কৃত বাদল মালাকার জানান, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফজল চৌধুরীর নির্দেশে গাছগুলো কাটছিল।

জানাযায়, রবিবার সকাল থেকে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের তিমিরপুর অংশে রোপন করা সরকারি গাছ কাটছিল কয়েক জন লোক। গোপনসূত্রে খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম সেখানে অভিযান চালান।

এ সময় বাদল মালাকারকে আটক করেন। তবে অন্য শ্রমিকরা পালিয়ে যান।

এ ব্যপারে আটককৃত বাদল মালাকার জানান, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম অহবায়ক ফজল চৌধুরীর নির্দেশে তারা গাছগুলো কাটছিল।

এ ব্যাপারে জানতে অভিযোক্ত ফজল চৌধুরীর সাথে বারবার যোগাযোগের চেষ্টা করতে চাইলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গাছকাটার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com