রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

অভিযোগ ছাড়া কোনো পরিবহন থামানো যাবে না : আইজিপি

তরফ নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মহাসড়কে সব ধরনের চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে এক বৈঠকে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, ঈদুল ফিতরকে কেন্দ্র করে মহাসড়কে সব ধরনের চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।  সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো ধরনের পরিবহন থামানো যাবে না।

আইজিপি বলেন, মহাসড়কে চাঁদাবাজি বন্ধে জেলা ও হাইওয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। হাইওয়ে ও থানা পুলিশ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা এবং কমিউনিটি পুলিশের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে চাঁদাবাজিরোধে। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসি ক্যামেরা থাকবে। মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইক চলাচল বন্ধ থাকবে।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরো বলেন, দেশের বড় বড় শপিংমলে পোশাকধারী পুলিশের পাশাপাশি নারী পুলিশ ও সাদা পোশাকে পুলিশ মোতায়েনে নিরাপত্তা নিশ্চিত করা হবে। ছিনতাই, চুরিকে মাথায় রেখেই মূলত এ ব্যবস্থা নেয়া হবে।।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com