বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই নারীর মৃত্যু

তরফ নিউজ ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে দুই নারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮টার দিকে ভাদুরিয়া বাজার নামক এলাকায়।

নিহতরা হলেন, ঘোড়াঘাট উপজেলার বেগুন বাড়ি গ্রামের মৃত. আবদুস ছালামের স্ত্রী আমেনা বেগম ( ৬৭) ও একই  গ্রামের আবদুল রশিদের স্ত্রী শাহিদা বেগম (৫৫)।

নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) সামসুল আলম জানান, আমেনা বেগম ও শাহিদা  বেগম নামে দুই নারী ভাদুরিয়া বাজারে ডাক্তারের কাছে চিকিৎসা শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা দু’জনই ট্রাকের নিচে পড়ে গেলে ট্রাকটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com