শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মারা গেলেন মিসরের সাবেক প্রেসিডেন্ট মোরসি

তরফ আন্তর্জাতিক ডেস্ক : মারা গেছেন মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি। আদালতে এক শুনানীকালীন সময়ে ‘হার্ট অ্যাটাকে’ আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সোমবার এ ঘটনা ঘটে। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল। এ খবর দিয়েছে আল জাজিরা ও দ্য জেরুজালেম পোস্ট।

খবরে বলা হয়, মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৭ বছর। জেরুজালেম পোস্ট জানিয়েছে, আদালতে বিচারকের কাছে কথা বলার অনুমতি চেয়েছিলেন মোরসি। তাকে অনুমতি দেয়া হয়েছিল।

২০১২ সালে গণতান্ত্রিকভাবে মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হন মোরসি। তবে ২০১৩ সালে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল সিসির নেতৃত্বাধীন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।

তার বিরুদ্ধে আনা হয় গুপ্তচরবৃত্তির অভিযোগ। তিনি মিসরে নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুডের সদস্য ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com