বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

লাকসামে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

আরিফুর রহমান স্বপন, লাকসাম, কুমিল্লা : লাকসাম পৌরশহরের পশ্চিমগাঁয়ে পানিতে ডুবে আবদুল্লাহ বোরহান (৫) ও আবদুল্লাহ রায়হান (৩)নামের দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ২০ জুন (বৃহস্পতিবার) দুপুরে পৌর এলাকার সোয়া ছয় আনি পাড়ার আহমদ মেস্তরির বাড়িতে এ লোমহর্ষক ঘটনা ঘটে।

নিহতরা সোয়া ছয় আনি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মাজহারুল ইসলামের ছেলে ও  আবদুল্লাহ বোরহান লাকসাম আলআমিন ইন্সটিটিউটের ১ম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিমগাঁও সোয়া ছয় আনি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম জোহরের নামাজ পড়াতে মসজিদে যাওয়ার পর শিশুদের মা নাছরিন আক্তার ঘরে নামাজ পড়ছিলেন। এ সময় শিশু দু’টি ঘরের পাশে ডোবার পাড়ে যায়। এলাকাবাসী ধারণা করছেন, একজন ডোবায় পড়ে গেলে অন্যজন তুলতে গিয়ে সেও পানিতে ডুবে যায়। পরে লোকজন ডোবার পাড়ে শিশুদের জুতা দেখে পানিতে নেমে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুদের মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, হাফেজ মাওলানা মাজহারুল ইসলামের তিন ছেলের মধ্যে বড় ছেলে মোঃ ফারহান উদ্দিন (১২) গত দেড় মাস আগে মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়।তারও এখনো সন্ধান মেলেনি। তিন ছেলের শোকে মুহ্যমান ওই দম্পতি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com