রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

বড় ঘটনা ঘটানোর জন্য এটা ‘টেস্ট কেস’ হতে পারে : কাদের

তরফ নিউজ ডেস্ক : রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনাকে বড় ধরনের ঘটনার জন্য জঙ্গিদের ‘টেস্ট কেস’ হতে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘পুলিশের ওপর হামলার ব্যাপারে জোরদার তদন্ত চলছে, আশা করি পুলিশ এই চক্রকে অনুসন্ধান করার ক্ষেত্রে সফল হবে।’

‘তাদের হয়তো ছোট ধরনের ঘটনা নিয়ে টেস্ট কেস হতে পারে। বড় ধরনের ঘটনা ঘটানোর জন্য। এই বিষয়ে সতর্কতা আছে’ বলেন ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘জঙ্গিরা নিশ্চিহ্ন হয়ে যায়নি। তারা দুর্বল হয়েছে হয়তো।’

পুলিশ বলছে আইএস নেই। কিন্তু পুলিশের ওপর হামলার পর আইএস এর দায় স্বীকার করছে- এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘মোটরযান আইনের নামে গুজব ছড়ানো হচ্ছে। এটাও তেমন একটা বিষয় কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।’

আসামের ১৯ লাখ মানুষ নাগরিকত্বের তালিকা থেকে বাদ পড়েছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। এটা তাদের নিজস্ব বিষয়।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com